পিরোজপুরের তিন সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল সোমবার (২৯ ডিসেম্বর)। দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তার দপ্তর প্রার্থীদের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তিনটি আসন মিলিয়ে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ সময় পর্যন্ত ১৬ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
পিরোজপুর–১ (সদর–নাজিরপুর–জিয়ানগর)
এই আসনে মোট ৫ জন মনোনয়ন ফরম নিলেও শেষ পর্যন্ত ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বিকেল সাড়ে ৪টায়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী বিকেল পৌনে ৫টায়
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদের কাছে তাদের মনোনয়নপত্র জমা প্রদান করেন। বাকি ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেননি।
পিরোজপুর–২ (ভান্ডারিয়া–কাউখালী–নেছারাবাদ)
এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৮ জন। তাদের মধ্যে ৭ জন নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেন।
পিরোজপুর–৩ (মঠবাড়ীয়া)
এই আসনে ৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন অফিস জানায়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি ও প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

