ঝিনাইদহ-২ আসনে জামায়াতের মনোনয়ন জমা দিলেন আলী আজম মো. আবুবকর

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-২ (সদর–হরিনাকুন্ডু) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবুবকর।
সোমবার বিকেলে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল-এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা নায়েবে আমীর আ. আলীম, জেলা সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, জেলা উলামায়ে মশায়েখ পরিষদের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, উপজেলা আমীর ড. হাবিবুর রহমান, ঝিনাইদহ-২ আসনের নির্বাচনী বাইতুল মাল সম্পাদক ও সাবেক উপজেলা আমীর মতিয়ার রহমান, অ্যাডভোকেট শফিউল আলমসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

মনোনয়ন জমা শেষে আলী আজম মো. আবুবকর সাংবাদিকদের বলেন,জনগণের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই আমি দলীয় হিসাবে নির্বাচনে অংশ নিয়েছি। ভোটারদের সমর্থন পেলে এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।
এ সময় দলীয় নেতৃবৃন্দ ঝিনাইদহ-২ আসনে আদর্শিক ও জনবান্ধব রাজনীতির পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *