পিরোজপুর জেলা সরকারি চাকুরীজীবী কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর জেলা সরকারি চাকুরীজীবী কল্যাণ পরিষদ (১১–২০ গ্রেড) এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক–সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবির। তিনি নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে পরিষদের সভাপতি মোঃ শামসুদ্দোহা বলেন,
“নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সরকারি চাকুরীজীবীদের যৌক্তিক দাবি আদায়, পেশাগত মর্যাদা রক্ষা ও কল্যাণমূলক কার্যক্রম জোরদারে নিরলসভাবে কাজ করবে। সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।
শপথ গ্রহণ অনুষ্ঠানে পরিষদের সভাপতি মোঃ শামসুদ্দোহা বলেন,
“নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সরকারি চাকুরীজীবীদের যৌক্তিক দাবি আদায়, পেশাগত মর্যাদা রক্ষা ও কল্যাণমূলক কার্যক্রম জোরদারে নিরলসভাবে কাজ করবে। সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”
পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন বলেন,
“পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। সদস্যদের নানাবিধ সমস্যা নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করাই আমাদের অঙ্গীকার। এ লক্ষ্যে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।”
শপথ গ্রহণ অনুষ্ঠানে পরিষদের অন্যান্য সদস্য, সরকারি চাকুরীজীবীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

