ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

মশিউর রহমান ঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন শিমরাইলকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পালসার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

👤 গ্রেফতারকৃত আসামির পরিচয়:
• নাম: মোঃ ইকবাল হোসেন (২৬)
• পিতা: নুর ইসলাম
• মাতা: পারুল বেগম
• গ্রাম: আন্দিদিল
• থানা: আশুগঞ্জ
• জেলা: ব্রাহ্মণবাড়িয়া

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী অভিযানে এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানায় ডিবি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *