বনপাড়া হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।

মশিউর রহমান ঃ অদ্য ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আওতাধীন বনপাড়া হাইওয়ে থানা কর্তৃক একটি সফল চেকপোস্ট অভিযান পরিচালনা করে ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

আটককৃত হল পাবনা জেলার সাঁথিয়া থানার খালইভরা এলাকার মোঃ শামীম (৩০)।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন মানকিপুর এলাকায় হাটিকুমরুল–নাটোর মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম থেকে পাবনাগামী একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে ড্রাইভারের পিছনের সিটের নিচে থাকা একটি কালো স্কুল ব্যাগের ভেতর থেকে ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *