বটিয়াঘাটায় খুলনা পুলিশ সুপারের সাথে বটিয়াঘাটায় সুধি সমাবেশ ও মত বিনিময় অনুষ্ঠিত

সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরা চিফ:
বটিয়াঘাটা থানায় সুধি সমাবেশ ও মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বটিয়াঘাটা থানার আয়োজনে বটিয়াঘাটায় আইনশৃঙ্খলা ও বিরাজমান বিভিন্ন সমস্য নিয়ে সকল শ্রেনীর মানুষের সাথে মত বিনিময় করেন প্রধান অতিথি মাহবুবুর রহমান নবাগত পুলিশ সুপার খুলনা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবির হোসেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক খুলনা। মোঃ সালাউদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল দাকোপ, খুলনা। অনুষ্ঠিত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। সুধি জনের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস। কামরুল ইসলাম, আহবায়ক খুলনা জেলা বীর মুক্তিযোদ্ধা দল। বটিয়াঘাটা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম। বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ও সুলতান মাহমুদ। সাংবাদিক ও বটিয়াঘাটা সদর ইউনিয়নের জামায়াতের সভাপতি তরিকুল ইসলাম। জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান, বটিয়াঘাটা প্রেসক্লাবের আহবায়ক সোহেল রানা, সোহরাব হোসেন মুন্সি, সাংবাদিক ইমরান হোসেন, সেখ রাসেল সহ আরো অনেক অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিক বৃন্দ, ওমর হামজা এনসিপির মূখ্য সংগঠক, খুলনা জেল। প্রশান্ত বিশ্বাস এনসিপির প্রধান সমন্বয়ক প্রমুখ, বিএনপির বটিয়াঘাটার সাবেক দপ্তর সম্পাদক আব্দুছ ছালাম, বটিয়াঘাটা সদর উপজেলার ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল জব্বার, বিভিন্ন দোকান ব্যবসায়ীদের মধ্যে শেখ সিরাজুর রহমান, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ আরো অনেকে।
সভায়, মাদক, ক্যাসিনো ব্যবসা, ভূমিদস্যু, বহিরাগতদের বটিয়াঘাটায় প্রবেশের প্রথম পথ শোলমারী ব্রীজ রেল লাইনের মূখে চেক পোস্ট করার দাবীসহ অনন্য বিষয়ে আলোচনা, টহল জোদ্দারের জন্য বটিয়াঘাটা থানায় আরো দুটি গাড়ীর ব্যবস্থা করা, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান সহ আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এছাড়া পুলিশ সুপার সকল বিষয় নোট করেন এবং প্রস্তাবিত বিষয় গুলো বাস্তবায়নের জন্য বটিয়াঘাটা অফিসার ইনচার্জ কে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *