ফুলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, গোডাউনে সহ পাঁচটি দোকান পুড়ে ছাই।
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। ময়মনসিংহের ফুলপুরে গোলচত্বর হালুয়াঘাট রোডে বঙ্গবন্ধু মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইলেকট্রনিক মালামালের গোডাউন সহ প্রায় ৫/৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীদের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

