বটিয়াঘাটায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার চিংড়ির চাষীদের সাথে মতবিনিময় সভা
সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ: খুলনা বটিয়াঘাটা উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার চিংড়ির চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শনিবার দুপুর ২ টার সময় উপজেলার গাগড়ামারি রুপালি মৎস্য খামার পরিদর্শন ও ভেনামী চিংড়ি চাষীদের সাথে এক মত বিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরিদা আখতার, উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, পরিচালক, মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আব্দুর রউফ, মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর বাংলাদেশ। ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর যুগ্মসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ডাক্তার মোঃ গোলাম হায়দার পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, খুলনা বিভাগ। জনাব মোঃ মাহবুবুর রহমান পুলিশ সুপার, খুলনা। জনাব মোঃ বদরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা, খুলনা। থান্দার কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, বটিয়াঘাটা। জনাব মোহাম্মদ শাজাহান চৌধুরী, খন্দকার হাফিজুর রহমান ওসি বটিয়াঘাটা, প্রেসিডেন্ট বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এছাড়া চিংড়ি সেক্টরের সাথে জড়িত বিভিন্ন স্টেক হোল্ডারবৃন্দ, মৎস্য চাষীবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় ভেনামি চিংড়ি চাষের বর্তমান অবস্থা ও উন্নতিকল্পে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

