ভান্ডারিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, ভান্ডারিয়া শাখার সৌজন্যে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ভান্ডারিয়া আল-আরাফাহ ইসলামী ব্যাংক শাখা মিলনায়তনে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুদ দাইয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভান্ডারিয়া পৌরসভার প্রশাসক রেহানা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে রেহানা আক্তার বলেন,
“শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক যে মানবিক কাজ করছে, তা সমাজের অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও অনুকরণীয়। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ালে একটি মানবিক ওসমৃদ্ধ সমাজ গড়ে ওঠে।”
তিনি এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং ব্যাংকের সার্বিক সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুদ দাইয়ান বলেন,
“১৯৯৫ সাল থেকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে। তারই ধারাবাহিকতায় আজ প্রায় ৪’শত দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হলো। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
তিনি উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করেন এবং ব্যাংকের সার্বিক উন্নয়নের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *