মাঠে গড়াল অনুর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা- ঝিনাইদহে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এ টুর্নামেন্ট ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়শেন বাস্তবায়ন করছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ‘তিস্তা’ জোনের প্রথম ম্যাচের মধ্য দিয়ে জাতীয় এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে ঝিনাইদহ ফুটবল একাদশ ও নড়াইল ফুটবল একাদশ মুখোমুখি হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, যুব ও ক্রীড়া পরিদপ্তরের সাবেক পরিচালক নাজমুল হাসান লোভন, জাতীয় দলের সাবেক ফুটবলার কাইসার হামিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও অনুর্ধ-১৭ ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সাঈদ হাসান কাননসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

জোনভিত্তিক এ টুর্নামেন্টে খুলনা বিভাগের ৮টি জেলার ফুটবল দল ‘তিস্তা’ জোনে প্রতিদ্ব›িদ্বতা করবে। আগামী ৩১ জানুয়ারী তিস্তা জোনের এই চ্যাম্পিয়নশিপের পর্দা নামবে। আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তৈরি করতেই বাফুফে এই উদ্যোগ নিয়েছে। জেলা পর্যায় থেকে ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে তুখোড় খেলোয়াড় বের করে তাদের জাতীয় পর্যায়ে তুলে ধরতে এই চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট কার্যকর ভূমিকা রাখবে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *