শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ২২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে শেরপুর জেলা প্রশাসন। রবিবার (২১ ডিসেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপি ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় মালিক পক্ষকে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ওই সময় অবৈধভাবে প্রস্তুত করা কাঁচা ইট বিনষ্ট করা হয় এবং সংশ্লিষ্ট ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধ ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য মালিকপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে পরিবেশের ক্ষতি রোধ ও সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *