শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
ওই সময় সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার উন্নয়নে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রস্তাবনা তুলে ধরা হয়।

