খুলনার হরিণটানা থানায় রিপন হোসাইন (৩৫) নামে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ: খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হরিণটানা থানা পুলিশ এক মাদক কারবারিকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে।
কেএমপির হরিণটানা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১২টা ৩০ মিনিটে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা জিরোপয়েন্ট মোড়ে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহজনক চলাচলের ওপর নজর রাখা হয়। এ সময় পুলিশ সদস্যরা তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত ব্যক্তির নাম রিপন হোসাইন (৩৫)। তিনি মোঃ সিরাজুল ইসলামের পুত্র স্থায়ী ঠিকানা আলমতলা ৪নং ওয়ার্ড, থানা-পাইকগাছা, জেলা-খুলনা।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রিপন হোসাইন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল বলে সে জানায়।এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।কেএমপি কর্তৃপক্ষ আরও জানায়, নগরীকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *