ঝিনাইদহে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা – ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উপজেলার কোলা ও জামাল ইউনিয়নকে অশান্ত করতে তিনি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও ওই এলাকার সন্ত্রাসী মাসুদের আশ্রয়দাতা তিনি। কিছুদিন আগে মাসুদের একটা পিস্তল উদ্ধার করে যৌথবাহিনী।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ কয়েকটি মামলা রয়েছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *