মহেশপুরে গলায় ফাঁস দিয়ে নারীর মৃত্যু

মোঃ সুরুজ -ঝিনাইদহ প্রতিনিধি। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে শামিমা খাতুন (৩৭) নামের এক স্বামী পরিত্যক্তা নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তালসার গ্রামের মৃত ফরজ আলীর মেয়ে এবং দুই সন্তানের জননী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আনুমানিক আটটার দিকে পরিবারের সদস্যরা বাড়ির রান্নাঘরে ওড়না পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *