তারাকান্দায় জমির টপসয়েল বিক্রির হিড়িক

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার জমির টপসয়েল বিক্রির হিড়িক পড়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে যে উপজেলার তারাকান্দা ইউনিয়নের ভুগলী, মৌলভীবাজার, শিকারপুর, বানিহালা ইউনিয়নের মাঝিয়ালি, লাউটিয়া, চরের ভিটা সহ উপজেলার বিভিন্ন স্থানে ভেকু দিয়ে মাটি কেটে লড়ি ও ট্রাক যোগে ইট ভাটায় ও বিভিন্ন প্রকল্পের নির্মাণাধীন রাস্তায় ব্যবহৃত হচ্ছে। এ বিষয়ে একাধিক জমির মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে যে উচু জমি নিচু হওয়ার জন্য জমির উর্বর অংশ(টপসয়েল) তারা বিক্রি করছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন নিরব থাকায় টপসয়েল বিক্রি হচ্ছে। ফলে পরিবেশ ও কৃষিতে বিপর্যয়ের সংখ্যা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *