সুজানগরে মহান বিজয় দিবসে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাবু মণ্ডলের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা

সুজানগর (পাবনা) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সুজানগরে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুজানগর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডলের নেতৃত্বে বের হওয়া বিজয় শোভাযাত্রাটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এন এ কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,ভায়না ইউনিয়ন বিএনপি’র সহ সাধারণ সম্পাদক শফিক বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রইজ বিশ্বাস, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান ফজলু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ বিশ্বাস।
এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সেলিম বিশ্বাস, বাবু খান,আরিফ শেখ, শফি বিশ্বাস, সিদ্দিক, বাবু,শাহজাহান, সাইফুল, সবুজ, দুলাল প্রাং ,সালাম খান, কাদের শেখ, লতিফ, বাঁশি শেখ, সৌরভ,রাশেদ,আলামিন ও কুতুব সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যের রাশেদুল ইসলাম বাবু মন্ডল বলেন,
বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছিল। তাই আগামীর বাংলাদেশ হবে শোষণ ও নির্যাতন মুক্ত বাংলাদেশ।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
আগামীর বাংলাদেশ সম্ভাবনাময় তারেক রহমানের বাংলাদেশ।
জনাব তারেক রহমান দেশে ফিরবেন শীঘ্রই, এই জন্য যার যার অবস্থান থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

ক্যাপশন: পাবনার সুজানগরে মহান বিজয় দিবসে ব্যতিক্রম আনান্দ শোভাযাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *