পিরোজপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতেই তিনি উপস্থিত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য গভীর শ্রদ্ধা জানান।
এ সময় বীর পুলিশ মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন। তাঁদের সেই গৌরবোজ্জ্বল স্মৃতিচারণ উপস্থিত সবাই মনোযোগ সহকারে শোনেন।
আলোচনা শেষে পুলিশ সুপার বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান, ডিআইও–০১, ডিএসবি, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

