ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: রাজধানীর হাজারীবাগের জিগাতলা পুরাতন কাচাবাজার রোডের একটি ছাত্রী হোস্টেলের ৫তলা থেকে জান্নাত আরা রুমি (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। জান্নাত আরা রুমি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।
নিহত জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার বাসিন্দা মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড— সে বিষয়ে তদন্ত চলছে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে হোস্টেলের অন্যান্য বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ফেসবুক পোস্টে তারেক রেজা লেখেন, রুমী গত এক মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে আসছিলেন।

