মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি চাঁদপুর জেলা পুলিশের শ্রদ্ধা

মোঃ জাবেদ হোসেন চাঁদপুরঃ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দীর্ঘ ত্যাগ, নির্যাতন ও ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই দিনে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ। যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে জন্ম নিয়েছে লাল-সবুজের পতাকা, জাতি আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সেই বীর শহীদ মুক্তিযোদ্ধাদের।
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুর জেলা পুলিশ।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল ০৬টা ৩২ মিনিটে হাসান আলী স্কুলের সামনে অবস্থিত স্মৃতিসৌধ “অঙ্গীকার পাদদেশে” জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুরের পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান। এ সময় তিনি দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ,
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ,
ডিআইও-১, জেলা বিশেষ শাখা,
ইনচার্জ, শহর ও যানবাহন শাখা,কোর্ট পুলিশ পরিদর্শক,আরআই পুলিশ লাইন্স, চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। মহান বিজয় দিবসের এই শ্রদ্ধাঞ্জলি জাতির ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *