দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত
মিজানুর রহমান সাতক্ষীরা দেবহাটা প্রতিনিধি ঃদেবহাটায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ই ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল থেকে সন্ধা পযর্ন্ত দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশন মাঠে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে দেবহাটা থানার পুলিশ ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়, বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুল মাঠে সকাল ৯.০০ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে মহান শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১.০০ টায় দেবহাটা উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স হলরুমে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এর সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১২.৩০ টায় দেবহাটা কেদার মাঠে বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজান মাষ্টার এর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কবর জিয়ারত করা হয়। পরে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করাহয়, বিকাল ৩.৩০ টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সন্ধ্যা ৬.০০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা ও আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে ও উপজেলা ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা থানার নবাগত ওসি মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শরীফ খান, দেবহাটা থানার ওসি তদন্ত নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, শহীদ বীরমুক্তিযোদ্ধা মাষ্টার শাহাজান আলীর সহধর্মিণী রাবেয়া শাহাজান, শহীদ আসিফ এর পিতা জনাব মাহমুদ আলম, মুক্তিযোদ্ধা সংসদ আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্ল্যা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন, আবিদ হাসান তানভীর ও মুজাহিদ বিন ফিরোজ, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুবর রহমান, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপ্পী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, সাংবাদিক হাফেজ জি এম আব্বাসউদ্দীন, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ এর অধ্যক্ষ আবুল কালাম, বিএনপি নেতা নজরুল ইসলাম, বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বিআরডিপি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাজেদুল ইসলাম, জন স্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা সঞ্জয় মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, সিনিয়র উপজেলা মৎস অফিসার আবুবক্কর সিদ্দিকী, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল ও উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা আশালতা খাতুন প্রমুখ।

