ঝিনাইদহে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন করল জামায়াতে ইসলামী

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা—
মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা। ১৬ ডিসেম্বর দিনভর আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

দিবসটির শুরুতে শহর জামায়াতের উদ্যোগে একটি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। পরে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আল হেরা অফিস কক্ষে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টার দিকে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঝিনাইদহ বয়েজ স্কুল থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া শহর জামায়াতের উদ্যোগে পৃথকভাবে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর এবং ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলী আজম মোঃ আবুবকর, জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি তাজুল ইসলামও ছগীর আহমেদ , সাবেক উপজেলা আমীর মতিয়ার রহমান, সদর উপজেলা আমীর ড. হাবিবুর রহমান, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাসুদ রেজা পারভেজ,জেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল হোসেনসহ জেলা, উপজেলা ও শহর পর্যায়ের নেতৃবৃন্দ।
দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ঝিনাইদহে মহান বিজয় দিবস উদযাপিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *