মানবিক সহায়তায় তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মোঃ জাবেদ হোসেনঃচাঁদপুর জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। চারদিকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা ও শীতল বাতাসের প্রভাবে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। দিনের বেলায় হালকা রোদের দেখা মিললেও সন্ধ্যার পর হিমেল হাওয়ায় শীতের প্রকোপ আরও বাড়ছে।
এই শীতের প্রকোপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ছিন্নমূল মানুষজন। তাদের কষ্ট লাঘবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চাঁদপুরের সমাজসেবী ও বিজয়ী নারী উন্নয়ন সংস্থা-এর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান।
সোমবার (১৫ ডিসেম্বর) বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অব আরুশি, ঢাকা-এর সহযোগিতায় চাঁদপুরের নৌকার মাঝি, পথশিশু, ভ্রাম্যমাণ রেলস্টেশন ও লঞ্চঘাট এলাকায় অবস্থানরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার স্বপ্নদ্রষ্টা আশিক খান, লঞ্চঘাট সুপারভাইজার আলী আজগর সরকার, বড় স্টেশন কমিউনিটির প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল পারভেজ, উপদেষ্টা হোসেন চোকদারসহ টিম বিজয়ীর স্বেচ্ছাসেবকবৃন্দ।
কম্বল বিতরণ শেষে তানিয়া ইশতিয়াক খান বলেন, “শীতের তীব্রতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রতি বছরের মতো এ বছরও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

