মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বটিয়াঘাটা জামায়তে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও যুব র্যালি অনুষ্ঠিত।
সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ:
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে খুলনা বটিয়াঘাটা জামায়তে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার সময় বটিয়াঘাটা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে। উক্ত অনুষ্ঠানে উপজেলা আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিিত্বে,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আশরাফ আলী, ঢাকা উত্তরের শ্রমিক কল্যাণের এসিস্টেন্ট সেক্রেটারি মাহবুব মিলন, শ্রমিক কল্যাণে খুলনা জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন গোলদার, থানা জামায়াতের সেক্রেটারি আব্দুল হাই বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, শ্রমিক কল্যাণ থানা সভাপতি ফিরোজুর রহমান, বাইতুলমান সেক্রেটার আব্দুল কাদের গাজী, ২ নং সদর ইউনিয়ন সভাপতি তরিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতা কর্মী বিজয় দিবসের আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে জামায়াত কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় থানার মোড়ে এসে শেষ হয়।
তাদের একটি বিশেষ আলোচনা ছিলো, তারা মুক্তি যুদ্ধের বিরোধিতা করেনি। তারা ভারতের তাবেদারি থেকে মুক্তি পেতে চেয়েছিলো। যে দলটি রাজাকার বলে চিলাচ্ছে তাদের দলে ১০২৪ জন রাজাকার, আর জামায়াতে ইসলামে মাত্র ৩৭ জন তার মধ্যে ১৩ জন বিতর্কিত, তবে বাকি কজন রাজাকার ছিলোনা। তারা ছিলো ভারতের তাবেদারির বিরুদ্ধে। যা এরই মধ্যে দেশ ও জাতি দেখেছে। কাদের ভিতর দেশপ্রেম সবচাইতে বেশি। আমরা আগামীতেও তার প্রমাণ রাখবো। এদেশে নানা ধর্ম বর্ণের মানুষের অধিকার কুরআন অনুযায়ী ইনসাফ ভিত্তিক রাষ্ট্র উপহার দিবে, ইনশাআল্লাহ।

