খুলনার বটিয়াঘাটায় প্রতি বছরের ন্যয় ১৬ ডিসেম্বরে জাকজমক পূর্ণ বিজয় দিবস উদযাপিত
সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ:
খুলনা বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর/২৫ তারিখ মঙ্গলবার সূর্য্যদয়ের সাথে সাথে গল্লামারি স্মৃতি সৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান এর সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: শোয়েব শাত-ঈল ইভান, থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, সরকারি বটিয়াঘাটা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাশ, খুলনা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, বিএনপি নেতা সুলতান মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামের খুলনা জেলা শ্রমিক কল্যান ফাউন্ডেশনের সহকারী চেক্রেটারী, বটিয়াঘাটা বীর মুক্তিযোদ্ধা আহবায়ক ফেরদৌস শেখ সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোয়াত করেন মুফতী আব্দুল হাকিম, গীতা পাঠ করেন পরেশ বিশ্বাস, কুজকাওয়াজ পরিচালনা করেন পবিত্র মন্ডল, বিভিন্ন ডিসপ্লে প্রদর্শণীতে অংশগ্রহণকারীদের মধ্যে ১ম স্থান অধিকার করেন চলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়, ২য় বটিয়াঘাটা হেড কোয়াটার মাধ্যমিক বিদ্যালয়, ৩য় কিশোলয় প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও দিনব্যাপী আরও অনেক খেলাধুলা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধাদের জাতীয় সংবর্ধনা প্রদান করা হয়, উপজেলা অডিটরিয়ামে। সর্বশেষ এক প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়, বটিয়াঘাটা অফিসার্স ক্লাব ও মুক্তিযোদ্ধা এবং তাদের পক্ষে সাংবাদিক বৃন্দ।

