শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, সেনাক্যাম্পের প্রতিনিধি, ৩৯ বিজিবির সহকারী পরিচালকসহ বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

