শেরপুরে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে। ১৪ ডিসেম্বর রবিবার সকালে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। সভায় বীর মুক্তিযোদ্ধা, জেলার বিভিন্ন দপ্তর প্রধান, সুধী এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ, তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

