পিরোজপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় পিরোজপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমডি বদিউজ্জামান শেখ রুবেলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে এমডি বদিউজ্জামান শেখ রুবেলের নেতৃত্বে ‘তারেক জিয়া লিডার আসবে’ স্লোগান সংবলিত ব্যানারসহ একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি শেষে টাউন ক্লাব মাঠে এসে সমবেত হয়।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শহীদ জিয়া পরিষদের সভাপতি শহিদুল ইসলাম রানা, জেলা বিএনপির সাবেক সদস্য এম এ জলিল, আসলাম শেখ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, আলাউদ্দিন খান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মশিউর মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. মশিউর, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল শেখসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আজকের এই কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জাতির মাঝে ফিরে আসবেন—এটাই দেশবাসীর প্রত্যাশা। দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *