হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার, গুলিবর্ষণকারী শনাক্ত, আরো হামলার ছক

সেখ রাসেল, দপ্তর সম্পাদক: হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসমান হাদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫।
ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারির সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদির ওপর হামলায় দেশবিরোধী শক্তির মদত থাকতে পারে।

হাদির হামলার সঙ্গে পতিত স্বৈরাচারের দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুলাই বিপ্লবের পর তিনি ভারতে পালিয়েছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারকে চিহ্নিত করা গেছে। কিন্তু, গতকাল রাত পর্যন্ত গুলি বর্ষণে অংশ নেওয়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
হত্যাচেষ্টার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাদির ওপর গুলির ঘটনায় আদ্যোপান্ত বের করার জন্য গতকাল শনিবার দিনভর মাঠে কাজ করে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট দল, গোষ্ঠী ও নেতাদের মধ্যে ভয় ধরাতে হাদির ওপর গুলি করেছে চক্রটি। এতে চক্রটি সাময়িকভাবে কিছুটা সফলও হয়েছে। তবে এমন হামলার ঘটনা যাতে আর না ঘটে, এজন্য তারা ঢাকাসহ সারাদেশে রেকি তল্লাশি করবে। পাশাপাশি জামিনে থাকা সন্ত্রাসী কারা কারাগারের বাইরে আছে, তাদের আলাদা করে তালিকা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের ফুটেজ এবং প্রাপ্ত অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ফুটেজে মোটরসাইকেলের পেছনে বসে গুলি করতে দেখা যাওয়া ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সালের চেহারা মিলে যাচ্ছে।

পুলিশ তাকেই এই হামলার মূল সন্দেহভাজন বলে মনে করছে। এর আগেও ফয়সালের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আছে। গত বছরের নভেম্বরে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির ঘটনায় তিনি র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

শুটার ফয়সালসহ মোটরসাইকেলে আরো একজনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ডিবি জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে এবং পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ জনগণের প্রতি বিনীত অনুরোধ করেছে।

এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গতকাল বিকালে জানান, ‘হাদিকে কারা গুলি করেছে তাদের চিহ্নিত করার জন্য আমরা কাজ করছি। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।’ র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ‘আমরা ছায়া তদন্ত করছি। আমাদের টিম মাঠে কাজ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *