জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় ঝিনাইদহে জামায়াতের আনন্দসভা
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঝিনাইদহের দোগাছি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার রাতে এক আনন্দসভা আয়োজন করে। তফসিল ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ–উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা আমীর আলী আজম মোঃ আবু বকর। তিনি বলেন,তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা বাড়ি–বাড়ি গিয়ে ভোটারদের মতামত, সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শোনার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী সগীর আহমদ, দোগাছি ইউনিয়নের আমীর মাসুদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা।##

