খুলনা-১ নির্বাচনী এলাকার ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণ করলেন, বটিয়াঘাটা নির্বাহী ম্যাজিস্ট্রেট
সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ: নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী খুলনা-১ নির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণ করলেন, বটিয়াঘাটা নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েভ-শাত-ঈল-ইভান।
রোববার বটিয়াঘাটা ৭ টি ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে এমপি প্রার্থীগণদের ঝুলানো ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণ করা হয়েছে। যোদিও এগুলো প্রার্থীদের নিজ দায়িত্বে অপসরণের দায়িত্ব ছিলো।
আজ যে এলাকা থেকে অপসারণ করা হয়েছে: ১) গল্লামারী ব্রীজ হতে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার দুইধারের প্রচারণা সামগ্রী। ২) জিরো পয়েন্ট এলাকায় টাঙ্গানো প্রচারণা সামগ্রী। ৩) জিরো পয়েন্ট হতে যশোর রোডে বটিয়াঘাটা উপজেলার সীমানা পর্যন্ত রাস্তার দুইধারের প্রচারণা সামগ্রী। ৪) জিরো পয়েন্ট হতে কৈয়া বাজার পর্যন্ত রাস্তার দুইধারের প্রচারণা সামগ্রী।
এছাড়াও আগামীকাল যেসব এলাকার প্রচারণা সামগ্রী অপসারণ করা হবে: ১) জিরো পয়েন্ট হয়ে রুপসা সেতু রোডে বটিয়াঘাটা উপজেলার সীমানা পর্যন্ত রাস্তার দুইধারের প্রচারণা সামগ্রী। ২) গল্লামারী হতে সাচিবুনিয়া পর্যন্ত রাস্তার দুইধারের প্রচারণা সামগ্রী।৩) সাচিবুনিয়া হতে পানখালী ফেরীঘাট পর্যন্ত রাস্তার দুইধারের প্রচারণা সামগ্রী। ৪) বটিয়াঘাটা উপজেলা সদর বাজার এলাকা ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় টাঙ্গানো প্রচারণা সামগ্রী।
আগামী ১৭ই ডিসেম্বর যেসব এলাকার প্রচারণা সামগ্রী অপসারণ করা হবে: ১) আমিরপুর ইউনিয়নের সীমানার শুরু থেকে ভান্ডারকোট ইউনিয়ন এর হালিয়া ব্রীজ পর্যন্ত রাস্তার দুই ধারে টাঙ্গানো প্রচারণা সামগ্রী।

