সান্তাহারে মরহুম আমিরুল ইসলাম মঞ্জুর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার সান্তাহার পৌরসভার প্রথম চেয়ারম্যান মরহুম আমিরুল ইসলাম মঞ্জুর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা তার নিজ বাস ভবনে পারিবারিক ভাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর রাজনৈতিক জীবন ও সমাজে বিভিন্ন ভালো কাজের অবদান স্মরণ করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ অংশ নিয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

