ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর আলী আজম মো. আবু বকরের গণসংযোগ

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর আলী আজম মো. আবু বকর বুধবার সন্ধ্যায় ঝিনাইদহে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় করেন। স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময়, সমস্যা শোনা এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।
গণসংযোগকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আলী আজম মোঃ আবু বকর বলেন,জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার শক্তি। যদি আপনারা আমাকে সুযোগ দেন, ইনশাআল্লাহ ঝিনাইদহকে একটি শিক্ষিত, সুশৃঙ্খল ও উন্নত সংসদীয় এলাকায় পরিণত করব। মানুষের অধিকার ও ন্যায়ের পথে কাজ করাই হবে আমার অঙ্গীকার।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, শহর নায়েবে আমির হাফিজুর রহমান হাসানসহ ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *