মধ্যে রাতে খুলনায় ট্যাঙ্ক রোডে গৃহবধূ খুন

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা : বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে নগরীর ট্যাংক রোডের রবিউল ইসলামের বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শিউলী বেগম ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার স্বামীর নাম মো. সালাউদ্দিন খান। গৃহবধূর ছেলে এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলেও প্রতিবেশিরা জানান।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান আহম্মেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *