খুনি হাসিনা শতশত ছাত্র জনতা কে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে – ছাত্র শিবির সভাপতি জাহিদুল

মোঃ মমিনুল ইসলাম, পাবর্তীপুর ( দিনাজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, খুনি হাসিনা শত শত ছাত্র জনতাকে খুন করেছে,তারা এদেশ থেকে পালিযে গেছে । আমরা কোনো দল বা কারো বিরুদ্ধে নই কিন্তু যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, তারা যে হোক তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আমরা চাই-উদারতার, সহনশীলতার ও মানুষের কল্যাণের রাজনীতি। আপনার ভোট আপনার আমানত। এ জন্য আগামী দিনে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাবিক আমাদের প্রয়োজন। যারা দেশকে সততার সাথে, দক্ষতার সাথে, দেশকে ভালোবেসে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবে। দেশের সকল ছাত্র-জনতা এমন নেতার পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ।

আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় দিনাজপুরের পাবর্তীপুর বাসটার্মিনালে ছাত্র যুব নাগরিক পথসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -৫ পার্বতীপুর -ফুলবাড়ী আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি ও ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। বক্তব্য রাখেন, সাবেক পৌর আমির মাওলানা ইউনুস আলী, পৌর সেক্রেটারী সাহিন আকতার, ওলেমা বিভাগের মাওলানা সাইদুজামান ,বাইতুলমাল সেক্রেটারী মনোয়ারুল ইসলাম মুন্না, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীন, মাওলানা আবু সায়েম, খায়রুল বাসার, হাবিবুল্লাহ আবদুর রহমান ও আবুল কাশেম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *