রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় ।

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা : অদ্য ১০ ডিসেম্বর ২০২৫ খ্রি. খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে খুলনা জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ খুলনা জেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ ব্যক্ত করেন। তারা অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার সহ মাদক ,অনলাইন জুয়া, বনদস্যু দের সম্পর্কে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান। তারা আরো বলেন, পুলিশের সাথে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিতভাবে হওয়া দরকার এবং উপজেলা পর্যায়েও এটা চালু করার প্রয়োজনীয়তা রয়েছে। নবাগত পুলিশ সুপার মহোদয় সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। একই সাথে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য উপস্থিত সকলের সাহায্য কামনা করেন।

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে। নির্বাচনী পরিবেশ নষ্ট করার যে কোন অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ ব্যাপারে তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার- (প্রশাসন ও অর্থ), জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (সি-সার্কেল), জনাব খাইরুল আনাম, বিপিএম -সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *