ভালো পড়াশোনায় উৎসাহ: শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ কমিশনার:

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা : আজ ৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ৯:৩০ ঘটিকায় খুলনা মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত উপস্থিতি, পাঠচর্চা ও ভালো আচরণে উৎসাহ প্রদানের লক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। শিক্ষার্থীদের শুধু পড়াশোনা করলেই হবে না; পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের জন্য জ্ঞান অর্জন করতে হবে। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) জনাব গোপী কিশোর রায় এবং পুলিশ লাইন হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ তরিকুল ইসলামসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *