খুলনা বটিয়াঘাটায় বেগম রোকেয়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ: খুলনা বটিয়াঘাটায় বেগম রোকেয়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে মঙ্গলবার বেলা ১১ টায়। দিবস টি যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা তনু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মকর্তা থান্দার কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রাণিসম্পদ কর্মকর্তা তারিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী গৌতম মন্ডল, নব যোগদানকৃত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা, ওসি তদন্ত শাহিনুর গোলদার, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সি, সাংবাদিক ইমরান হোসেন, আলমগীর হোসেন, আরিফুজ্জামান দুলু, তরিকুল ইসলাম, মহিলা নেত্রী আশা লতা ঢালী সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তৃতায় নারীদের অধিকার সম্পর্কে বেগম রোকেয়ার আত্মজীবনীর কথা তুলে ধরেন এবং নারীদেরকে আরো সচেতন হওয়ার আহবান জানান। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ অদম্য নারীদের মধ্য থেকে ৪ জনকে সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *