সুজানগরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি: উপজেলা প্রশাসনের আয়োজনে,মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, থানার ইন্সপেক্টর তদন্ত সানা উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, অধ্যক্ষ নাদের হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, জনস্বাস্থ্য উপ প্রকৌশলী মনিরুল ইসলাম,
উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রমুখ।

ক্যাপশন: পাবনার সুজানগরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন, ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *