কেএমপি’তে মাস্টার প্যারেড অনুষ্ঠিতঃ এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
গতকাল ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, সুদৃঢ় মনোবল এবং পেশাগত শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি মাসে নির্দেশিত সময়ে প্যারেডের আয়োজন করা হয়। প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারি পুলিশ কমিশনার ( সোনাডাঙ্গা জোন) জনাব মোঃ হুমায়ুন কবির।
মাস্টার প্যারেডে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারি পুলিশ কমিশনারবৃন্দ-সহ সকল পদমর্যদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

