তারাকান্দায় সড়ক দখল করে দোকানপাট, জনসাধারণের দুর্ভোগ

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তারাকান্দা বাজারে পাকা ভিট ও সড়ক দখল করে গড়ে উঠেছে দোকানপাট। ফলে বাজারের ক্রেতা বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা যায় যে তারাকান্দা উপজেলার বালিখাঁ বাজারে পাকা বিট দখল করে কতিপয় ব্যবসায়ী দুচালা টিনের ঘর নির্মাণ করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এছাড়াও বাজারের উত্তর পশ্চিম কোণে ঢাকিরকান্দা ও দাদরা সড়কের মোড়ে অপরিকল্পিত ভাবে দোকান পাট গড়ে তোলা হয়েছে। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বাজারের পাকা বিট দখল করে দোকানপাট নির্মাণ করায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সিমানা ঘেষে ঢাকিরকান্দা ও দাদড়া সড়কের মোড়ে অপরিকল্পিত দোকান পাট গড়ে তোলা হয়েছে। ফলে তীব্র যানযটের সৃষ্টি হচ্ছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। ইউনিয়ন সহকারী ভূমি অফিস সূত্রে জানা গেছে বাজারের দোকান পাট উচ্ছেদ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর প্রতিবেদন দাখিল করলেও রহস্য জনক কারণে প্রশাসন ব্যবস্থা নেয় নি। এ বিষয়ে বাজারের ক্রেতা বিক্রেতা সহ সচেতন মহল জেলা প্রশাসকের হস্তাক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *