শেরপুরে আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবদ সমাবেশ
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় কুখ্যাত বাউল শিল্পী আবুল সরকার কতৃক পবিত্র কোরআন ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে কটুক্তির প্রতিবাদে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে নকলা উলামা ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা ওইসবের আয়োজন করে।
বিক্ষোভ মিছিলটি নকলা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় পুরাতন সিনেমা হলমোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
মুফতি আননসারুল্লাহ তারার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাওলানা আব্দুল জলিল, মুফতি মনির আহমেদ হালিমী, হাফেজ ছায়েদুল ইসলাম, মুফতি তোফায়েল আলম কাসেমী, রাইহান আল মাহদী, মুফতি লুৎফর রহমান মাদানী প্রমুখ। সমাবেশ শেষে বাউল শিল্পী আবুল সরকারের কুশপুত্তলিকা দাহ করা হয়।

