পিরোজপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর টাউন ক্লাব মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এলিজা জামান, কৃষক দলের সভাপতি নাছির উদ্দিন বাচ্চু, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকন, জিপি অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, পৌর বিএনপির সভাপতি শেখ শহিদ, আহবায়ক কমিটির সাবেক সদস্য আখতারুজ্জামান শেখ রাহাত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, যুবদলের আহবায়ক কামরুজ্জামান তুষার, যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, আজাদুল হক খান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন,আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন জনপ্রিয় নেতা, যার রোগমুক্তির জন্য পৃথিবীর দুই শতাধিক দেশে দোয়া অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিবেক আজ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরাও তার চিকিৎসায় আগ্রহ দেখাচ্ছেন—এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহ বিশ্ববাসীর দোয়া কবুল করবেন ।
দোয়া শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত শারীরিক সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। পুরো অনুষ্ঠানকে কেন্দ্র করে টাউন ক্লাব মাঠে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

