২৩৭ আসনের মনোনয়ন দেয়ার পর আরো ৩৬টি আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি, মনোয়ন পেলেন আমীর এজাজ খান
সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টি আসন থেকে মনোনয়নপ্রত্যাশী নেতাদের ঢাকায় ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের মধ্যে মনোয়ন মিললো দাকোপ বটিয়াঘাটার কারাবরণকারী নির্যাতিত ত্যাগী নেতা আলহাজ্ব আমীর এজাজ খান। এনিয়ে মোট ২৭৩ টি আসন ঘোষিত হলো। জনমনে প্রশ্ন তাহলে শরীকদের কতটি আসন দিবেন।
জানা গেছে, ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আগামী সোমবার বিকেলে খুলনা বিভাগের ১০ জেলার মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সবাইকে ফোন করে ও ক্ষুদে বার্তা পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।
ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মোঃ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল।
টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে মোঃ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মোঃ কামরুজ্জামান, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মোঃ মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে মোঃ হারুন অর রশীদ।
ফরিদপুর-১ আসনে খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৈধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে মোঃ সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।
এর আগে ২৩৭টি আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।
খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার রাত থেকে খুলনা বিভাগের ১০ জেলার নেতাকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়। নবীন-প্রবীণ সব মনোনয়নপ্রত্যাশী সভায় আমন্ত্রণ পেয়েছেন। নেতাদের অনেকেই ঢাকায় রওনা দিয়েছেন। বাকিদের কয়েকজন আজ রোববার রাতে ঢাকায় যাবেন।
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সমকালকে জানান, নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রতিটি বিভাগের মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে কথা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজ রোববার চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে। সোমবার খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক হবে। সেখানে নেতাদের গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তারেক রহমান।

