মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত!!

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ থেকে ফ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে সদর উপজেলার গোবরাতলায় ব্যাটালিয়নের সদর দপ্তরে এই আয়োজন করা হয়।

১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, ব্যাটালিয়ন সমাবেশ, দোয়া-মোনাজাত ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল কামাল হোসেন, জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল মোঃ মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক আব্দুল্লাহ আসিফ, পুলিশ সুপার শ্রী গৌতম কুমার বিশ্বাস বিপিএম, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়াকর্মী সাংবাদিকগণেরা উপস্থিত ছিলেন।

ছবিক্যাপশনঃ মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানের বিজিবি অধিনায়ক, রাজশাহী রেঞ্জ কর্মকর্তাসহ চাঁপাইনবাবাগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *