জোহরা খাতুন স্কুলের সামনে ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানঃ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা: আজ ৩ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে জোহরা খাতুন স্কুলের সামনে কেএমপি ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানের মূল লক্ষ্য হলো সড়ক আইন মেনে চলতে চালক, যাত্রী এবং পথচারীদের সচেতন করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। ইজিবাইক চালকরা যাতে যানজট এড়াতে বা দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য নিয়ম ভেঙে উল্টো পথে গাড়ি না চালায়, সঠিক লেনে গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী বহন না করা এবং ডান পাশ থেকে যাত্রী না নামানোর বিষয়েও সচেতন ও অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সচেতন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা এবং ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *