খুলনা-১ আসনে জামায়াতের নতুন প্রার্থী ডুমুরিয়ার সনাতনী শাখার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী বাবু কৃষ্ণ নন্দী

সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ: খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামী প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের নেতা কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার মনোনয়ন ঘোষণা করেন। আজ বুধবার বিকালে স্থানীয় নেতাদের বৈঠকে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে। এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলায় গোলাম পরওয়ারের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কৃষ্ণ নন্দীকে দেখা গেছে। তাঁর নেতৃত্বে প্রতিটি সমাবেশেই সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের সরব উপস্থিতি ছিল। ২০০৩ সালে জামায়াতে যোগ দেওয়া কৃষ্ণ নন্দী ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি। ২০ বছর আগে জামায়াতে যোগ দেওয়ার কারণ জানাতে গিয়ে তিনি বলেন, ‘কঠোরভাবে আদর্শভিত্তিক জামায়াত হলো ন্যায় ভিত্তিক-সততার দল। এখানে দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই, মাদক নেই। শান্তি-সমৃদ্ধি আনার দল বলে আমি জামায়াতকে বেছে নিয়েছি। ২০০৫ সাল থেকে এটি করছি, হঠাৎ নয়।’ কৃষ্ণ নন্দী দাবি করেন, দলের দুঃসময়েও তিনি পাশে ছিলেন। তাছাড়া মো: আবু ইউসুফ শেখ আমাকে নিজেই স্বাজ্ঞত জানিয়েছেন এবং আমার সাথে সার্বক্ষনিক তিনি থাকবেন। তাছাড়া তার দেওয়া প্রতিশ্রুতিগুলি আমি পুরণ করার চেষ্টা করবো।

মাওঃ শেখ আবু ইউসুফ সাহেব, কত বড় উদার মনের মানুষ, তা প্রমাণ করলেন, নিজ হাতে মাঠ গুছিয়ে, এত বড় একটি নীরব ভোট ব্যাংক তৈরি করে, ব্যপক সাড়া পেয়েছিলেন, এবারের বটিয়াঘাটার মানুষ এমপি হিসেবে আবু ইউসুফ দেখতে চাই। কিন্তু দলীয় সিদ্ধান্ত ও দেশের কথা চিন্তা করে তিনি নিজেই প্রস্তাব রাখলেন কৃষ্ণ নন্দী বাবুকে। আল্লাহ উনাকে আরও সম্মান দান করুন। আবু ইউসুফ নি:সন্দেহে একজন ভালো মানের মানুষ, তিনি নিজেও নন্দীর সাথে মাঠে থাকবে, থাকবে ৮ দলীয় জোটের নেতারাও। বিষয়টি খুব ভালো ভাবে মেনে নিয়ে স্বাজ্ঞত জানিয়েছেন ৮ দলীয় জোটের নেতাকর্মীরা। আর হিন্দুদের ভোট নিবেন, তাদের অধিকার দিবেননা এটা তো ইসলামের নীতি নয় বলে জানালেন মুসলিম অমুসলিম আপামর জনসাধারণ।
মাওঃ শেখ আবু ইউসুফ সাহেব আরোও একটি তথ্য শেয়ার করেন, দাকোপ উপজেলা দেশের একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ উপজেলা। এখানে ৫৪ দশমিক ৪৪ শতাংশ বাসিন্দাই হিন্দু সম্প্রদায়। এ ছাড়া খ্রিষ্টান ধর্মাবলম্বী আছে ২ দশমিক ১২ শতাংশ। অন্য ৪৩ দশমিক ৪৩ শতাংশ বাসিন্দা ইসলাম ধর্মের অনুসারী। তাছাড়া বটিয়াঘাটা উপজেলার ২৭ দশমিক ৫৬ শতাংশ বাসিন্দা হিন্দু ধর্মের। তাদেরও অধিকার আছে, মনে আকাঙ্খা আছে।
খুলনা-১ আসনটি দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত। সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৫৪২ জন। এর মধ্যে ঠিক কতজন হিন্দু ভোটার সেটি জানা না গেলেও একাধিক সূত্র বলছে দাকোপ বটিয়াঘাটা মিলে অন্তত ৪২ দশমিক ৪৩ শতাংশই হিন্দু ভোটার। তাদেরও অধিকার আছে এদেশে মাথা উচু করে বাচার।
মাওঃ শেখ আবু ইউসুফ সাহেব বলেন এর আগে জামায়াত ঘোষিত প্রার্থী আমি ছিলাম, জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণ নন্দী বাবু। তার পক্ষে আমি প্রচারণা শুরু করেছি। যেহেতু আমাকেই নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি যথা সম্ভব কাজ করবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *