গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সংবাদ সংগ্রহকালে জাতীয় সাপ্তাহিক প্রত্রিকা “অপরাধ তথ্যচিত্র” এর স্টাফ রিপোটার আব্দুল হাকিম কে না চিনে গ্রেফতার

সেখ রাসেল, দপ্তর সম্পাদক: গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সংবাদ সংগ্রহকালে জাতীয় সাপ্তাহিক প্রত্রিকা “অপরাধ তথ্যচিত্র” এর স্টাফ রিপোটার ‘আব্দুল হাকিম’ কে না চিনে হট্টগোলকারী ভেবে গ্রেফতার করেছে সেনা বাহিনী। অবিলম্বে তাকে ছেড়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহীনির প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় সাপ্তাহিক পত্রিকা “অপরাধ তথ্যচিত্রের” সকল সাংবাদিক বৃন্দগণ। ঘটনাটি ঘটেছে, গতকাল ০২/১২/২০২৫ তারিখ দুপুর ২টার দিকে। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এরিয়ায়।
জানা যায়, জাতীয় সাপ্তাহিক প্রত্রিকা “অপরাধ তথ্যচিত্র” এর স্টাফ রিপোটার ‘আব্দুল হাকিম’ একজন নুতন সাংবাদিক জীবনে পদার্পণ করেছেন। তাছাড় উনি মসজিদের ইমাম ও খতিব এবং ইসলামিক ফাউন্ডেশনের একজন শিক্ষক। স্থানীয় বাক বিতন্ড, হট্টগোল ও হাতাহাতির সময় সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহকালে তাকে সন্দেহ করে সেনাবাহিনী আটক করেছে। সে কারণে দেশের বিভিন্ন সংবাদকর্মীরা তাকে দ্রুততার সাথে ছেড়ে দিতে অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *