মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের অভিভাবকদের সাথে কেএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা:
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা: আজ ২ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ৯:৪০ ঘটিকায় মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। মতবিনিময়কালে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় পুলিশ কমিশনার বলেন, শিক্ষার্থীদের আদব-কায়দা, পাঠে মনোযোগ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সার্টিফিকেট কর্মসূচি চালু করা হবে। প্রতিটি শ্রেণি থেকে দুইজন শিক্ষার্থীকে নির্বাচিত করে সম্মাননা দেওয়া হবে। প্রতিটি শিশু জন্মগতভাবে একটি অনন্য প্রতিভা নিয়ে পৃথিবীতে আসে; প্রয়োজন শুধু সেই প্রতিভাকে বিকশিত করার সুযোগ। এজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে। তিনি মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং স্কুলের যেকোন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব শামীমা আক্তার, পিপিএম-সেবা, সহকারি পুলিশ কমিশনার (খালিশপুর জোন) জনাব গোপী কিশোর রায়-সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

