কালীগঞ্জে দুই ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা – পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রে অসঙ্গতি থাকায় ঝিনাইদহের কালীগঞ্জে দুই ইট ভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করেছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল ১১ টার পর পৌর এলাকার পিন্টু জামানের এইচ এম বি এম ও আব্দুর রশিদ খোকনের এ এম বি এম নামের ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইট ভাটার
কাঁচা ইট ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে নষ্ট করেন।
অভিযান পরিচালনার সময় যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির রহমান , কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহিন আলম , কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। তবে অভিযানে কাউকে আটক বা জরিমানা করেনি ভ্রাম্যমান আদালত।
অভিযানের ব্যাপারে ভ্রাম্যমান আদালতের পক্ষে কেউ আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও আভিযানিক দলের পক্ষ থেকে জানানো হয় , পরিবেশগত ছাড়পত্র না থাকায় এর আগে ভাটা দুটির স্থায়ী চিমনি পরিবেশ অধিদপ্তর ভেঙে গুড়িয়ে দিলেও পুনরায় ভাটার কার্যক্রম শুরু করেছিলেন ভাটা কর্র্তৃপক্ষ । যার কারনে আজকের এ অভিযান ।

